আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

by Prokash Kal
১১৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় প্রতিবন্ধী যুবতীকে একাধিকবার ধর্ষণ মামলার আজিজুল মোল্লাকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১।

বুধবার (২৭ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোড এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজিজুল পুঠিয়া থানার মৃত সেরাজ মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম ২৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী যুবতী, যিনি দাদির সাথে গ্রামে থাকতেন। পারিবারিক আত্মীয় আজিজুল বাড়িতে একা থাকা অবস্থায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরবর্তীতে বিভিন্ন সময় একইভাবে পুনরায় ধর্ষণ চালায়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: