আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

by Prokash Kal
৪৩৬ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শাহজাদপুর সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাসফিকা হোসেন এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

এ সময় শাহজাদপুর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠন ও উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও দুপুরে শাহজাদপুর বিএনপির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: