আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭

by Prokash Kal
২০৮ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিবি, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৯ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোলেমান হোসেন ওরফে সালাউদ্দিন (২০), মো. ইসমাইল হোসেন ওরফে সবুজ (২৬), মো. ডালিম শেখ (৪৮), মো. আসিক (২২), মো. নাহিদ (৩১), মো. হানিফ (৪০) ও মো. রাব্বি (২১)।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ হাসান আলী ও তার টিম রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রির সময় সোলেমান ও ইসমাইলকে আটক করে। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। ইসমাইলের বিরুদ্ধে রাজপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

অপরদিকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডালিম শেখকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই রাতে বোয়ালিয়া থানার আলুপট্টি মোড় এলাকা থেকে নাহিদকে ৫ পিস ইয়াবাসহ এবং বুধবার ভোররাতে পাঠানপাড়া এলাকায় আসিককে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রাজপাড়া থানার পৃথক অভিযানে হানিফ ও রাব্বিকে ২৫ গ্রাম ও ৪৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাব্বির বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা চলমান রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সকল আসামিই বিক্রির উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত