১৫


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে ককটেল তৈরীর উপকরণ গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০:৩০ মিনিটে গোদাগাড়ী থানার তালধারী এলাকায় অভিযান পরিচালনা করে এসব গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করা হয়।
এসময় ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ গোদাগাড়ী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
