আজ- সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

by Prokash Kal

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক গৃহবধূ নদী থেকে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের করতোয়া নদীতে পানি আনতে যান সাথী (২৫) নামের এক গৃহবধূ। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের এশার আলী (৪০) সুযোগ বুঝে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় অভিযুক্ত নিজেই একটি ভিডিও ধারণ করে বলেও অভিযোগ রয়েছে।

পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহাদৎ হোসেন জানান, ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভোরে নদীতে পানি আনতে যাওয়ার সময় ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। খবর পাওয়ার এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত এশার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: