আজ- সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মহাটা এলাকার মো: হাসান আলীর ছেলে মো: ইমরান আলী (২২)।

গতকাল ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমান সাড়ে ১০ টার দিকে কর্ণহার থানার করমজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইমরানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: