আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত, আহত ৪

by Prokash Kal

মো: শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) এসব দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের কন্যা সারা খাতুন (৮) এবং শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা আলমগীরের পুত্র আহম্মদ (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে লবণবোঝাই ভটভটির (কুত্তাগাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সারা খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া সিএনজিতে থাকা একই পরিবারের সবুজ প্রামাণিক, তার স্ত্রী মিতা খাতুন, সন্তান সোহা খাতুন ও আয়ান গুরুতর আহত হন।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: