আজ- মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে দস্যুতা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ২

by Prokash Kal
২৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় সংঘটিত একটি দস্যুতা মামলার রহস্য উদ্‌ঘাটন ও দুই জনকে আসামি গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালিয়া থানার সপুরা গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে মো: আব্দুর রহমান ডাবলু (৩৬) এবং মতিহার থানার মির্জাপুর গ্রামের মৃত হাসানের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ গ্রামের আবু সাদাত মো: সায়েম ওরফে মিলন (৪৮)।

পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল পাবনা ডেইরি ফার্মের কর্মচারী মো. মাসুদ রানা রাজশাহীর সপুরা সেলস সেন্টার থেকে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা নিয়ে পাবনার উদ্দেশে রওনা দেন। পথে বেলপুকুর থানার উত্তর কাজীরপাড়া এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা লরির গতিরোধ করে অস্ত্রের মুখে ওই টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর বেলপুকুর থানায় মামলা হলে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে মূল পরিকল্পনাকারী ডাবলু ও ঘটনায় সরাসরি অংশ নেওয়া মিলনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি পিস্তলসদৃশ বস্তু, ছিনতাইকৃত ৩৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: