আজ- রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র গুলিসহ সুন্দরবনের ডাকাত দলের ৩ সদস্য আটক

by Prokash Kal

 এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এ সময় তাদের তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের কালিঞ্চি সুইচগেইট এলাকায় অভিযান চালিয়ে রমজান নগর ইউনিয়নের কালিঞ্চিএলাকার আসরোপ গাজীর ছেলে আজিবর(৪৭), দাউদ গাজীর ছেলে রবিউল চেঙ্গিস৪৪) ও মতিয়ার গাজীর ছেলে ফারুক হোসেন (৩৬) কে আটক করা হয়।

  তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত দিন রাত ১১ টায় হরিণটানা খাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত বলে দাবি করেছে কোস্ট গার্ড।

 তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড ও রিস্টোর পিস ইন সুন্দরবন এর আওতায় অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: