আজ- সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ধর্ষণ মামলার অভিযোগে যুবক আটক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ধর্ষণ মামলার অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আকাশ (১৯)। তিনি উপজেলার বাসিন্দা।

শনিবার (১৩ জুন) রাত প্রায় ১০টার দিকে র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল দুর্গাপুর উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আকাশের বিরুদ্ধে দুর্গাপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার অভিযোগ রয়েছে। তিনি ওই মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: