আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারুশ্রী জুয়েলার্সে চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক

by Prokash Kal
১০ views

নিজস্ব প্রতিবেদক:

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় অবস্থিত কারুশ্রী জুয়েলার্সে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং চুরির ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্বর্ণপট্টির ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নগরীতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এ সময় ব্যবসায়ীরা তাদের উদ্বেগ ও নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রশাসকের কাছে তুলে ধরেন। রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নগরীর গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র সাহেববাজারে সংঘটিত এ চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: