আজ- রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

by Prokash Kal

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নস্থ দরগারচর গ্রামের শমসের আলী প্রামানিকের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি গতকাল বুধবার মাঝরাতে বগুড়া জিয়া মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় দরগারচর ইদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযাপূর্ব এ বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

এ সময় মরহুমের প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে হযরত শাহ হাবিবুল্লাহ শহীদ ইয়ামেনী (রহঃ)- এঁর মাজার শরীফ (বাদলবাড়ী) সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও বহু গুণগ্রাহী সহকর্মী বৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।তার রুহের মাগফিরাত কামনা করেন ।

You may also like

Leave a Comment

শিরোনাম: