আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

by Prokash Kal
৩০ views

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে আদালতের সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি।
র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার তেরখাদিয়া কাঁচাবাজার (ক্যান্টনমেন্টের সামনে) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর মামলা নং-৪৩৪/১০ (নবাব), প্রসেস নং-১৫২/১৫, তারিখ ৯ মার্চ ২০১৬-এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে ছদ্মবেশ ধারণ করে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। একই ধারাবাহিকতায় পলাতক আসামিদের গ্রেপ্তারেও তাদের অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: