আজ- রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজপাড়া থানা প্রাঙ্গণে ফলজ-বনজ গাছের চারা রোপণ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদকঃ 

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজপাড়া থানার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ৩০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে থানার উপপরিদর্শক (এসআই) নিপা, এসআই ফিরোজসহ অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।

কর্মসূচি শেষে ওসি আবুল কালাম আজাদ বলেন, গাছ মানুষের জীবনের অপরিহার্য অংশ। গাছ যেমন ফল ও ছায়া দেয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে থানা প্রাঙ্গণের যেসব জায়গা অনাবাদী বা ফাঁকা রয়েছে, সেখানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

তিনি আরও বলেন, থানা প্রাঙ্গণকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক করে গড়ে তুলতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment

শিরোনাম: