আজ- শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মাননা ক্রেস্ট ‘SP AWARD’ পেলেন শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম

by Prokash Kal
১৪ views

শাহজাদপুর প্রতিনিধি:

জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণকে মানবিক ও কার্যকর পুলিশি সেবা প্রদানের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সম্মানজনক ‘SP AWARD’-এ ভূষিত হয়েছেন।

জেলার পুলিশ সুপারের (SP) পক্ষ থেকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এটি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং শাহজাদপুর থানার সকল পুলিশ সদস্যের আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমেরও স্বীকৃতি।

ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে শাহজাদপুর থানা অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, নারী ও শিশু সুরক্ষা, জনবান্ধব পুলিশিং, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাঁর নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি বিশ্বাস ও আস্থা বৃদ্ধি পেয়েছে।

এই গৌরবময় অর্জনে ওসি সাইফুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও নিষ্ঠা ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার ক্ষেত্রে আরও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে—এমন প্রত্যাশা সবার।

You may also like

Leave a Comment

শিরোনাম: