
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া জেলা সমিতি, রাজশাহীর নেতৃবৃন্দ।
শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজশাহীর সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, সাংগঠনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দ প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে রাজশাহীর উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনও সমিতির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে নগরবাসীর কল্যাণে সম্মিলিত উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমিতি, রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান, সহ-সভাপতি ড. হাবিবা হায়দার লিচু, সহ-সভাপতি প্রিন্সিপাল গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ রেজা, এবি সিদ্দিক, শাহীন আখতার, এটিএম ফরহাদ হোসেন ও আব্দুর রাজ্জাক এবং সদস্য মাসুদ রানা রাজুসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ রাজশাহীর উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
