আজ- সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

by Prokash Kal

রাজীব আলী, রাজশাহী:

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সাবেক স্বাস্থ্য সচিব এস. এম. জহুরুল ইসলাম এবং রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. হবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, দেড় শতকের ঐতিহ্য বহনকারী রাজশাহী কলেজ দেশের শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নে অনন্য অবদান রেখে চলেছে। ১৫০তম বর্ষপূর্তি উদযাপন এবং পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা দেশ-বিদেশে অবস্থানরত রাজশাহী কলেজের সব প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধন সম্পন্ন করে এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: