আজ- শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by Prokash Kal
views

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরে বিশেষ মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার কেশবপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি কেশবপুর দক্ষিণপাড়া এলাকার মৃত হাবিল মণ্ডল ওরফে দয়ালের ছেলে মো. রনি (৩৬)। অভিযানের সময় তাঁর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা পলিথিনে মোড়ানো ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরএমপি জানায়, থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বাইরে চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ মাদকবিরোধী টিম এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেপ্তার রনির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: