আজ- সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পৃথক অভিযানে ১৫০ গ্রাম হেরোইন ও ট্যাপেন্টাডল উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম হেরোইন ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে তালাইমারী মোড়ে অভিযান চালিয়ে রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের জুব্বার আলীর ছেলে লৎফর মোল্লা (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
এর আগে শনিবার (১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে খোঁজাপুর পশ্চিমপাড়া এলাকায় পৃথক অভিযানে একই এলাকার মৃত আসলাম আলীর মেয়ে ও মো. সোহাগ শেখের স্ত্রী মোসা. রোজি আক্তার (৩৫)-কে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মতিহার থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: