আজ- রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, যানজট, বাজার ব্যবস্থাপনা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাবরিনা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সভায় বক্তারা বলেন, শাহজাদপুরের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জনগণের অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: