
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সহযোগিতায় নগরীর ৬ নম্বর ওয়ার্ডের অসুস্থ শহীদ হোসেনকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নগরীর ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসুস্থ শহীদ হোসেনের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম স্বপন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিন্টু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হুইলচেয়ার পেয়ে শহীদ হোসেন ও তার পরিবারের সদস্যরা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
