আজ- সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পালিয়ে গেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোজিনা খাতুনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি কাঠের বাটসদৃশ সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় রোজিনা খাতুন ও পলাতক রুবেল হোসেনের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রোজিনা খাতুনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: