আজ- সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগরীর আলোকায়ন ব্যবস্থা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন রাসিক প্রশাসক। তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাতের বেলায় নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। জোনভিত্তিক দায়িত্ব বণ্টন করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলীসহ বিদ্যুৎ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: