আজ- সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর ক্যাথলিক চার্চ পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার দুপুরে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি স্নেহনীড়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য স্নেহনীড় যে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের পিছিয়ে থাকা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, স্নেহনীড়ের পরিচালনা কমিটির পরিচালক সিস্টার স্মৃতি রিবেরুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ফাদার লিটন কোস্টা, সিস্টার দীপিকা পালমা, সিস্টার দীপ্তি কোস্টা ও সিস্টার এলিজাবেথ টপনো উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: