
নিজস্ব প্রতিবেদক:
বিদেশে চাকরির ক্ষেত্রে প্রতারণা, হয়রানি ও অতিরিক্ত খরচ কমাতে সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করছে আন্তর্জাতিক জব পোর্টাল ‘রিকুইটো’। কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল ছাড়াই বিদেশি কোম্পানি ও বাংলাদেশি চাকরিপ্রার্থীদের সরাসরি যুক্ত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিকুইটোর প্রতিষ্ঠাতা মো. সিয়াম হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়া অনেকেই প্রতারণা ও নানা জটিলতার শিকার হন। কেউ কাঙ্ক্ষিত কাজ পান না, আবার কেউ বিদেশে গিয়ে কাজহীন অবস্থায় পড়েন। বিভিন্ন এজেন্সি বা দালালের মাধ্যমে যেতে গিয়ে অনেকে আর্থিক ক্ষতির পাশাপাশি সঠিক বেতন ও নিয়োগদাতা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য থেকেও বঞ্চিত হন।
এসব সমস্যা কমাতে প্রার্থী ও নিয়োগদাতার মধ্যে সরাসরি যোগাযোগ জরুরি বলে মনে করেন সিয়াম হোসেন। সেই লক্ষ্যেই তৈরি করা হচ্ছে ‘রিকুইটো’।
যেভাবে কাজ করবে রিকুইটো
রিকুইটোর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বিদেশে চাকরিপ্রার্থীরা নিজেদের প্রোফাইল তৈরি করতে পারবেন। সেখানে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও দক্ষতার তথ্য যুক্ত করা যাবে।
অন্যদিকে, বিদেশি কোম্পানিগুলো তাদের চাকরির বিজ্ঞপ্তি বা জব ভ্যাকেন্সি প্রকাশ করতে পারবে। প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের প্রোফাইল যাচাই করে নিয়োগদাতারা সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এ ছাড়া নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রার্থীদের ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। এতে বিদেশে যাওয়ার আগেই নির্দিষ্ট কাজ ও কর্মপরিবেশের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।
সিয়াম হোসেন বলেন, বিদেশে চাকরির জন্য লাখ লাখ টাকা খরচ করতে হয়—এমন প্রচলিত ধারণা পরিবর্তন করাও তাঁদের অন্যতম লক্ষ্য। অপ্রয়োজনীয় মধ্যস্থতাকারী বাদ দিয়ে সরাসরি নিয়োগদাতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হলে বিদেশে কর্মসংস্থানের খরচ অনেকটাই কমানো সম্ভব বলে তিনি মনে করেন।
যেভাবে রিকুইটোর পরিকল্পনা
তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটার মো. সিয়াম হোসেন ২০২২ সালে ফ্রান্সের প্যারিসে একটি প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজের সুযোগ পান। সেখানে তাঁকে মাসিক ১ হাজার ২০০ ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হয় এবং মূলত বিমানের টিকিটের খরচ বহন করেই যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল।
নিজের সেই অভিজ্ঞতা থেকেই বিদেশে সরাসরি চাকরির সুযোগ নিয়ে কাজ করার চিন্তা আসে তাঁর। সেখান থেকেই ‘রিকুইটো’র পরিকল্পনা।
সিয়াম হোসেন বলেন, তাঁদের লক্ষ্য শুধু একটি জব পোর্টাল তৈরি করা
