12


সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত তিন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয় এবং তাদের পেশাগত জীবনের সাফল্য কামনা করা হয়।
