আজ- , ,

শাহজাদপুরে ৯২টি পূজামণ্ডপে আনসার সদস্য মোতায়েন

by Prokash Kal

গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে ৯২টি পূজামণ্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে দায়িত্ব পালন ও নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্ক থাকা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা ও নজরদারি করবে। দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের নির্ধারিত পোশাক পরা, বাঁশি ও লাঠি সঙ্গে রাখা এবং দর্শনার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ফায়ার সার্ভিস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের যোগাযোগ নম্বর সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়, যাতে যেকোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করা যায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনিরুর ইসলাম।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
16 October 2026

শাহজাদপুরে ৯২টি পূজামণ্ডপে আনসার সদস্য মোতায়েন

www.prokashkal.com |
/Prokashkal