আজ- , ,

রাজশাহীতে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ 

 রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় ১৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল অ্যালকোহল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর মতিহার থানা পুলিশ মিজানের মোড় এলাকায় অভিযান চালিয়ে শিপন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে ১৮ অক্টোবর রাতে কর্ণহার থানা পুলিশ ডাঙ্গেরহাট এলাকায় অভিযান চালিয়ে রহিম উদ্দিন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে শাহমখদুম থানায় ৯টি ও কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ছাড়া ১৯ অক্টোবর ভোরে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম বিপ্লব (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
একই দিন দুপুরে পবা থানা পুলিশ হাট রামচন্দ্রপুর এলাকায় বাবলু ওরফে বাবলু আলীর (৪৪) বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

অন্যদিকে, বোয়ালিয়া থানা পুলিশ পঞ্চবটি খরবোনা নদীর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে নাঈম (৩৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 October 2026

রাজশাহীতে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal