আজ- , ,

গাবুরা পার্শ্বেমারী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিশখালী চ্যাম্পিয়ন

by Prokash Kal

 সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা পার্শ্বেমারীতে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাতাখালী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরিশখালী ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে হরিশখালীর জাহিদের করা একমাত্র গোলে জয় নিশ্চিত হয় দলটির। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গাবুরা পার্শ্বেমারী একতা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় পাতাখালী ফুটবল একাদশ ও হরিশখালী ফুটবল একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা জয়ের লক্ষ্যে লড়াই করেন। শেষ পর্যন্ত জাহিদের একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। এতে পাতাখালীকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় হরিশখালী ফুটবল একাদশ।

খেলায় সভাপতিত্ব করেন, মাওলানা শেখ রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলী, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম ও সালাউদ্দিন (লিটন), গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম এবং ইউপি সদস্য জি. এম. আবিয়ার রহমান। এ ছাড়া শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বদরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজক গাবুরা পার্শ্বেমারী একতা যুব সংঘের এ উদ্যোগ ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। খেলাটি পরিচালনা করেন, শ্যামনগরের ইলিয়াস হোসেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
23 October 2026

গাবুরা পার্শ্বেমারী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিশখালী চ্যাম্পিয়ন

www.prokashkal.com |
/Prokashkal