17


নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএমের রাজশাহী সফর উপলক্ষে তাঁকে শাহ মখদুম বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
বুধবার (২৮ অক্টোবর) আইজিপি রাজশাহী সফরে এলে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএমকেও স্বাগত জানানো হয়।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
