আজ- , ,

রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একজনকে ২০০ টাকা এবং অপরজনকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম পীরসাহেবপাড়া গ্রামের মৃত মোকলেসুর রহমানের ছেলে অপু শেখ (২৮) এবং একই গ্রামের লালমুনের ছেলে সাহেব আলী (২২)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপু শেখকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং সাহেব আলীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
29 October 2026

রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

www.prokashkal.com |
/Prokashkal