আজ- , ,

রাজশাহী জোনে ইসলামী ব্যাংকের বিশেষ কর্মশালা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রাজশাহী জোনের উদ্যোগে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় রাজশাহী জোনের বিভিন্ন শাখার ১৭১ জন কর্মকর্তা অংশ নেন। তাঁদের মধ্যে বিভিন্ন শাখার শাখা প্রধান (হেড অব ব্রাঞ্চ), ম্যানেজার অপারেশনস, বিনিয়োগ ইনচার্জ, বৈদেশিক মুদ্রা ইনচার্জ, ডিজিটাল ব্যাংকিং ইনচার্জ, শাখা বিপণন কর্মকর্তা, হিসাব খোলা কর্মকর্তা এবং বৈদেশিক রেমিট্যান্স কর্মকর্তারা ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের রাজশাহী শাখার শাখা প্রধান খালেকুজ্জামান, এসভিপি। প্রধান কার্যালয়ের বিপিএমডি বিভাগ থেকে ফিনটেক বিজনেসের প্রধান এ এন এম তাওহিদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহী জোনের ফার্স্ট এভিপি মো. মহতাজুল ইসলামও উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তারা আগ্রহ ও উৎসাহের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। পরে সফলভাবে কর্মশালাটি শেষ হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
01 November 2026

রাজশাহী জোনে ইসলামী ব্যাংকের বিশেষ কর্মশালা

www.prokashkal.com |
/Prokashkal