আজ- , ,

আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে এপিবিএন কর্মকর্তার মৃত্যু

by Prokash Kal

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৪৫) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) ভোরে আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের কার্যালয়ের পাশের একটি আবাসিক কক্ষ থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই আবাসিক কক্ষে অবস্থানকালে নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে আহত হন জাহাঙ্গীর হোসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
04 November 2026

আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে এপিবিএন কর্মকর্তার মৃত্যু

www.prokashkal.com |
/Prokashkal