আজ- , ,

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত ফতুল্লা, টিয়ারশেল নিক্ষেপ, আটক ৫

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে শিবু মার্কেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিলে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষের কারণে শিবু মার্কেট, কাঠেরপুল ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। শ্রমিকেরা যাতে মহাসড়ক অবরোধ করতে না পারেন, সে জন্য পুলিশ তৎপর রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
04 November 2026

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত ফতুল্লা, টিয়ারশেল নিক্ষেপ, আটক ৫

www.prokashkal.com |
/Prokashkal