আজ- , ,

আফতাবনগরে ৩২৬ বোতল মাদকসহ গ্রেপ্তার তিনজন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডার আফতাবনগরে অভিযান চালিয়ে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিমন বাবু (৩০), মো. আসাদুজ্জামান রনি (৩৫) ও মো. জাহিদুল ইসলাম (৩০)।

ডিবি-রমনা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম জানতে পারে, একটি প্রাইভেটকারে করে মাদক এনে বাড্ডা থানার আফতাবনগর এলাকার একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান রনির কক্ষ থেকে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
04 November 2026

আফতাবনগরে ৩২৬ বোতল মাদকসহ গ্রেপ্তার তিনজন

www.prokashkal.com |
/Prokashkal