4


নিজস্ব প্রতিবেদক,রাজশাহী
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ডেভেলপমেন্ট সরদার নূরুল আমিন বিপিএম রাজশাহীতে পৌঁছেছেন। বুধবার (৪ নভেম্বর) শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ পিপিএম, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ এবং আরএমপির উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার (৪ নভেম্বর) আরএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
