21


নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ
সরকারি সফরে রাজশাহীতে আসা কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী সার্কিট হাউসে আরএমপির পক্ষ থেকে মন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
এ সময় মন্ত্রীকে রাজশাহীতে স্বাগত জানানো হয়। আরএমপির পক্ষ থেকে তাঁর সরকারি সফর উপলক্ষে এ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
