
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে রাজশাহীতেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজশাহীতে উপস্থিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে ধরার লক্ষ্যে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
