
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই কর্মকর্তাকে পদোন্নতিজনিত র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
রোববার (৮ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মুনজুরুল করিম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হাসান আলীকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার।
এ সময় পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে নতুন পদমর্যাদায় নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম।
