আজ- , ,

শ্যামনগরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ‘স্ট্রেনদেনিং উইমেন্স এজেন্সি অ্যান্ড নলেজ ফর ট্রান্সফরমেটিভ ইনক্লুশন (স্মার্টি)’ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জে অবস্থিত সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।

সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানীর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না এবং দেশ টিভির প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।

ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) কর্মশালাটি বাস্তবায়ন করে। এতে সার্বিক অর্থায়ন করে ফুড ফর দ্য হাঙ্গ্রি (FH), কানাডা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির কমিউনিটি অর্গানাইজার মেহেরুন ফেরদৌস।

কর্মশালায় গণমাধ্যমে নারীর অধিকার, জেন্ডার সমতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন বিষয় সংবেদনশীল ও ইতিবাচকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার, দায়িত্বশীল সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণমূলক কর্মশালায় সিসিডিবি শক্তি প্রকল্পের ১৩ জন কর্মী অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে সুন্দরবন প্রেসক্লাবের

 তিনজন, উপকূলীয় প্রেসক্লাবের দুজন, শ্যামনগর প্রেসক্লাবের দুজন এবং ‘কালের চিত্র’-এর দুজন সাংবাদিক অংশ নেন। তাঁরা কর্মশালার বিভিন্ন সেশনে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
10 November 2026

শ্যামনগরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত

www.prokashkal.com |
/Prokashkal