5


নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু মহোদয়ের রাজশাহীতে আগমন উপলক্ষে আজ সকালে শাহ্ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
