আজ- , ,

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সাক্ষাৎ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার ও রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরের মিনি কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিরা পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা জানান, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের (বিএসএসএফ) আয়োজনে অনুষ্ঠিতব্য ওপেন এয়ারগান টুর্নামেন্টে রাজশাহী রাইফেল ক্লাবের সাতজন প্রতিযোগী অংশ নেবেন।

এ সময় পুলিশ কমিশনার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের সাফল্য কামনা করেন এবং তাঁদের প্রতি শুভকামনা জানান।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম। এ ছাড়া রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিবৃন্দ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
24 November 2026

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সাক্ষাৎ

www.prokashkal.com |
/Prokashkal