আজ- , ,

শাহজাদপুরে পৃথক অভিযানে ১০০ পিস ই/য়া/বাসহ আটক ২

by Prokash Kal

 

শাহজাদপুর প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গত ২২ নভেম্বর রাতে উপজেলার শক্তিপুর পশ্চিমপাড়া ও গালা ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের ফজলু সরকারের ছেলে মো. পলাশ সরকার (৪১) এবং গোবিন্দপুর বাজার এলাকার মৃত আফছার মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ওরফে তারা (৫০)। পুলিশ জানায়, পলাশের বিরুদ্ধে আগে ১১টি এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে এসআই মো. এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শক্তিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পলাশ সরকারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে এসআই কান্তি কুমার মোদকের নেতৃত্বে পুলিশের আরেকটি দল গালা ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় অভিযান চালায়। রাত ১০টা ৫ মিনিটের দিকে পালানোর চেষ্টাকালে জাহাঙ্গীর মোল্লা ওরফে তারাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

*শাহজাদপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত ২২ নভেম্বর রাতে উপজেলার শক্তিপুর পশ্চিমপাড়া ও গালা ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের ফজলু সরকারের ছেলে মো. পলাশ সরকার (৪১) এবং গোবিন্দপুর বাজার এলাকার মৃত আফছার মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ওরফে তারা (৫০)। পুলিশ জানায়, পলাশের বিরুদ্ধে আগে ১১টি এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে এসআই মো. এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শক্তিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পলাশ সরকারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে এসআই কান্তি কুমার মোদকের নেতৃত্বে পুলিশের আরেকটি দল গালা ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় অভিযান চালায়। রাত ১০টা ৫ মিনিটের দিকে পালানোর চেষ্টাকালে জাহাঙ্গীর মোল্লা ওরফে তারাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান ও নিয়মিত টহল অব্যাহত।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
25 November 2026

শাহজাদপুরে পৃথক অভিযানে ১০০ পিস ই/য়া/বাসহ আটক ২

www.prokashkal.com |
/Prokashkal