আজ- রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলা সভাপতি নাজমুল-সম্পাদক হামজা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার উদ্যোগে “জেলা সন্মেলন” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা আইসিএবি মিলনায়তনে নওগাঁ জেলা সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ ও কল্যান সম্পাদক আহমাদ শাফী,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, সেক্রেটারি শহিদুল আলম, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আতিকুর রহমান, প্রচার সম্পাদক মুহাম্মদ মুঞ্জরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিল,সহ-দফতর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ জেলা, থানা, ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের জনগণের ভোটাধিকার ও নায্য নির্বাচন ফিরিয়ে আনতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার সর্বস্তরের নেতাকর্মীদের অগ্রনি ভূমিকা পালন করতে হবে ।

সন্মেলন শেষে ২০২৫ শেষনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ শেষনের কমিটি ঘোষণা করেন । নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম , সহ-সভাপতি মুহাম্মাদ মাজেদুল ইসলাম , সাধারণ সম্পাদক আমির হামজা।

You may also like

Leave a Comment

শিরোনাম: