আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাটাখালী থানার মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

by Prokash Kal
২৭৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. জাহিদ হাসান (৩০)।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১২টায় কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাহিদকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে কাটাখালী ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় ২টি মামলাসহ মোট ৭টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: