আজ- শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ২

by Prokash Kal
৩০৬ views

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ২৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (২১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন দারিগাছা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আঃ লতিফ (৬০) এর বাড়ি থেকে ১৭৭ বোতল এবং আবু সায়েদ আলী (৪৬) এর বাড়ি থেকে ১২০ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: