আজ- , ,

স্বর্ণের দামে বড় ধস, এক লাফে কমলো ১১ হাজার

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক :

দেশের বাজারে স্বর্ণের দামে ধস নেমেছে। এক লাফে স্বর্ণের দাম কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা। এতে টানা আট দফায় স্বর্ণের দাম কমলো মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

আট দফায় ২৮ হাজার ৫১৮ টাকা কমার পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দামের সঙ্গে সঙ্গে কমেছে রুপার দামও। প্রতি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 November 2026

স্বর্ণের দামে বড় ধস, এক লাফে কমলো ১১ হাজার

www.prokashkal.com |
/Prokashkal