আজ- , ,

জাতীয় নগর নীতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) জাতীয় নগর নীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নগর ভবনের সিটি হলরুমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় নগর নীতি ২০২৫, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নগর সেবা প্রদানে জনগণের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নগর সেবা, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও ধারণা প্রদান করা হয়।

কর্মশালার প্রথম দিনে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণমূলক পদ্ধতি, নগর সেবায় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার আলোকে অন্তর্ভুক্তিমূলক নগর সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীরা দলভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি প্রফেসর জসিম উদ্দিন। দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ইউএনডিপির জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
28 September 2026

জাতীয় নগর নীতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

www.prokashkal.com |
/Prokashkal