আজ- বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুরে সক্রিয় গ্রেনেড উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে একটি সক্রিয় গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১০ মার্চ) মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের একটি বসতবাড়ি মেরামতের সময় গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে এলাকা কর্ডন করে রাখা হয়।

পরবর্তীতে বোম্ব ডিসপোজাল টিমের সহযোগিতায় র‌্যাব-৫ ও মহাদেবপুর থানা পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি নিরাপদে উদ্ধার করে এবং সতর্কতার সঙ্গে নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম মহাদেবপুর থানায় সম্পন্ন করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: