আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশ ইনসাফ পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

by Prokash Kal
৬৭২ views

নিজস্ব প্রতিবেদক:

আমজনতা পার্টি থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশ ইনসাফ পার্টি নামে একটি দল ঘোষণা দিয়েছেন আমজনতা দলের একাংশ। গত ১৫ই জুন আমজনতা পার্টি থেকে বের হয়ে এসে ১৬ জুন ঢাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে এই দলের আত্মপ্রকাশ করেন তারা।

দেশ ও প্রবাসীদের চিন্তা ধারায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ ইনসাফ পার্টির পথ চলা শুরু শুরু করে এবং শুক্রবার (২৭ জুন) রাজশাহীর হেতেম খাঁ এলাকায় মুসলিম উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ইনসাফ পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কাউন্সিলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আহবায়ক রাজশাহী মহানগর বি এন পি।

এ সময় বাংলাদেশ ইনসাফ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন এ এফ এম হানিফ সরদার , সাধারণ সম্পাদক নির্বাচিত হন আহমদ হাসান হাফিজ এবং সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন রাজা সহ সর্বমোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বক্তারা তাদের বক্তব্য বলেন, নতুন বাংলাদেশ ইনসাফ পার্টির আজ ১ম কেন্দ্রীয় কাউন্সিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশী ও প্রবাসী বাংলাদেশীদের পক্ষের ইনসাফ ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ ইনসাফ পার্টি গরতে চাই।

উক্ত কেন্দ্রীয় কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন দলের নেতৃবৃন্দরা।

কমিটির সদস্যরা হলেন,

সভাপতি এ এফ এম হানিফ সদ্দার, সহ সভাপতি মোঃ আবুল বাশার, সহ সভাপতি ডক্টর এ এফ এম আরিফ সদ্দার, সাধারণ সম্পাদক আহমদ হাসান হাফিজ, অর্থ সম্পদক বশির আহমদ, সহ অর্থ সম্পদক মোঃ হাসান শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন রাজা, সহ দপ্তর সম্পাদক মোঃ মনসুর হোসেন, সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস আজাদ, মোঃ রুহান শাহ, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন আজাদ, ফেরদৌসী বেগম, সোনিয়া মাহামুদা বল্লি, ইঞ্জিনিয়ার সেলিম মাহমুদ, আবু সাঈদ, মোঃ বাপ্পি রহমান, মোঃ মহিদুল ইসলাম, মোঃ হাবিব, মোঃ শামিম হোসেন, মোঃ আব্দুর রহমান, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ নউরোজ আলী, মোঃ গ্যারিন ইসলাম, মোঃ আব্দুল হান্নান।

You may also like

Leave a Comment

শিরোনাম: